Print

SomoyKontho.com

সাত জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৯, ২০২৪ , ১১:১৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৯, ২০২৪, ১১:১৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

দেশের সাত জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে, চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিন দুর্ঘটনায় বাবা-ছেলে’সহ চার জনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দেশের সাত জেলায় সারাদিন এ সব দুর্ঘটনা ঘটে।

বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে মোটরসাইকেলে শিবগঞ্জ যাচ্ছিলেন দুইজন। পরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ফুলতলা মোড়ে পৌঁছালে ট্রাকের ধাক্কায় নিহত হন মিজানুর রহমান। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার ছেলে সাগর আলীর।

গোমস্তাপুর উপজেলার বংপুর এলাকায় ভ্যান গাড়ি নিয়ে যাওয়ার পথে একই দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় নিহত হন ভ্যানচালক। এদিকে, চাঁপাইনবাবগঞ্জের হরিপুরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হন।

অন্যদিকে পটুয়াখালীর বাউফলে মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নববিবাহিত এক যুবকের মৃত্যু হয়। এছাড়া, নওগাঁ, বাগেরহাট ও নীলফামারীতে মৃত্যু হয়েছে চার জনের। এরসাথে, পাবনা, ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com