Print

SomoyKontho.com

টঙ্গীবাড়ি প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৪, ২০২৪ , ৭:৩০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৪, ৭:৩০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: টঙ্গীবাড়ি প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার শহীদের স্মরণে প্রেসক্লাব সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এড. জাহাঙ্গীর আলম, সঞ্চালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি।

এসময় সেখানে ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি শেখ সোহাগ, সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন তুহিন, কোষাধ্যক্ষ মো. মাসুম, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল ইসলাম পিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনিক শেখ, সদস্য জসিম শেখ, হোসাইন হাওলাদার, কাদির খান প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com