Print

SomoyKontho.com

কবজি কাটা আনোয়ার গ্রুপের ৫ সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৫, ২০২৪ , ১১:২৯ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

মোহাম্মদপুরে যৌথ অভিযানে কবজি কাটা আনোয়ার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী কুমির রুবেল ও কোরবানসহ ৫ সহযোগীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও র‍্যাব। অভিযানটি পরিচালনা করে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে শেখেরটেক থেকে কবজি কাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য কুমির রুবেল ও কোরবানকে ধারালো চাপাতি ও সামুরাইসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের সহযোগীদেরও আটক করে যৌথ বাহিনী।

এরা দীর্ঘদিন যাবত, বিভিন্ন সময় মোহাম্মদপুর এলাকায় সাধারণ মানুষজনকে কোপানো এবং ভয়ভীতি দেখিয়ে ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিলো।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com