Print

SomoyKontho.com

আগামী নির্বাচনের তারিখ ঘোষণার জোর দাবি জানিয়েছেন আশুগঞ্জ উপজেলা বিএনপি

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২০, ২০২৪ , ৮:০৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২০, ২০২৪, ৮:০৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আবু আব্দুল্লাহ (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি) :
ব্রাহ্মণবাড়িয়া (২) সরাইল আশুগঞ্জ নির্বাচনী এলাকায় গন সংযোগ করেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাজাহান সিরাজ। আজ বিশ ডিসেম্বর ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টা হতে বিকেল পাঁচটা পর্যন্ত দুই শতাধিক মোটরসাইকেল ১০ টি মাইক্রোবাস নিয়ে আশুগঞ্জ হইতে সরাইল, বইসর, পাক শিমুল, অরুয়াইল গনসংযোগ ও পথসভা করেন। অরোয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ মাঠে এক পথ সভায় তিনি অন্তরবর্তী সরকারের কাছেআগামী নির্বাচনের সঠিক তারিখ জানতে চান। জনগণ নির্বাচন নিয়ে দোয়া আশায় থাকতে চায় না।

এ সময় অরুয়াইল জনগণের উদ্দেশ্যে বলেন আমি আগামী নির্বাচনে জয় হইতে পারলে আমার প্রথম কাজ হবে আশুগঞ্জ- অরুয়াইল বেরিবাধ নির্মাণ করা এবং পাকশিমুল সরাইল রাস্তাটি মেরামত করা।আরো বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীন আলমগীর মেম্বার প্রমোখ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com