Print

SomoyKontho.com

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর ‘বিজয় দিবস’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২০, ২০২৪ , ১০:৩৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২০, ২০২৪, ১০:৩৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা ক্লাব লিমিটেড এর হল রুমে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বিজয় দিবস শীর্ষক আলোচনা এবং ১৫৫৩ তম সভা অনুষ্ঠিত হয়।

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীত এবং রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান সৈয়দ আনিসুর রহমান। ক্লাব সভার পাশাপাশি  ‘বিজয় দিবস’ শীর্ষক আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ রফিকুল হায়দার চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান হোসনে আরা চৌধুরী, রোটারিয়ান সৈয়দ আনিসুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট প্রকৌশলী কাজল কান্তি চৌধুরী, আইপিপি মোহাম্মদ মামুন উর রশীদ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান তোফায়েল আহমেদ সিন্টু৷

আলোচনায় বক্তারা বিজয়ের ইতিহাস এবং আগামীর করনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বক্তারা আরো বলেন দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে বিজয়ের মাধ্যমে আজকের এই বাংলাদেশ। এই দেশকে আমরা মায়ের মতই ভালবাসি।রোটারির কার্যক্রমকে আরো বৃদ্ধি করে এই দেশের দূস্থদের স্বাবলম্বী করতে সহায়তা করবো এই প্রত্যাশা বক্তৃতাদের। ক্লাব সার্জেন্ট এ্যট আর্মস
রোটারিয়ান পিপি কাজল কান্তি চৌধুরী মিটিং সার্জন্ট রিপোর্ট পাঠ করেন। ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সালেক সাব্বির আহমেদ পরবর্তী মিটিং এর ঘোষণা দিলে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com