Print

SomoyKontho.com

কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন মিলনকে রাষ্টীয় মর্যাদায় দাফন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৫, ২০২৪ , ৭:২০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৪, ৭:২০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সামসুল হক জুয়েল, (গাজীপুর প্রতিনিধি): গাজীপুরের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন মিলনকে রাষ্টীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বুধবার সকালে কালীগঞ্জ আর.আর.এন পাইলট স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। পরে পুলিশের একটি চৌকস দল নিয়ে নির্বাহী  ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সম্মান প্রদর্শন করেন। পরে পাইলট স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন মিলনের জানাযা নামাজ শেষে তাকে মুনশুরপুর সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

⊄তিনি তুমলিয়া ইউনিয়নের সানাইয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখেন গেছেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও ডায়াবেটিস রোগে ভোগ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com