Print

SomoyKontho.com

ব্রেসিয়ায় কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৭, ২০২৫ , ১০:১৫ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ৭, ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ইসমাইল হোসেন স্বপন, ইতালি : ইতালিতে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের প্রথমবারের মতো আলোচনা সভা অনুষ্ঠিত।

রোববার (৫ জানুয়ারি) ইতালির ব্রেসিয়ায় সংগঠনটির উদ্যোগে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

ব্রেসিয়ায় কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপ এর প্রথমবারের মত কর্মীসভায় ব্রেসিয়া বিএনপির প্রবীণ নেতা আবু মাহমুদ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সংগনটির যুগ্ম আহবায়ক ও মিলান বিএনপির নেতা জাকির হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা এবং কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের আহবায়ক ইঞ্জিনিয়ার সেলিম খান।

এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জার্মানে বসবাসরত সিনিয়র বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এবং কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের সদস্যসচিব আবু হানিফ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিলান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আল মামুন।

ইতালির ব্রেসিয়ায় অনুষ্ঠিত এ কর্মীসভায় সংগঠনটির নেতাকর্মীসহ বিএনপি সমর্থক নেতা ও অনেল প্রবাসীরা উপস্থিত ছিলেন।

ইউরোপের ২৭টি দেশে বসবাসরত কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার জাতীয়তাবাদী মতাদর্শে গঠিত এই সংগঠন প্রবাসীদের সুখে-দুঃখে, দেশ এবং দেশের যেকোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com