Print

SomoyKontho.com

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৮, ২০২৫ , ১০:৫৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৮, ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সুনামগঞ্জে মাছিমপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম সুনামগঞ্জের গামাইতলা গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের ছেলে।

পরিবারের দাবি, বুধবার সন্ধ্যার আগে সাইদুল ইসলাম সীমান্ত এলাকায় চড়ানো গরু আনতে গেলে নো ম্যানস ল্যান্ডের কাছাকাছি পৌঁছান। তখন বিএসএফ গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে সাইদুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম জানান, ‘বিশ্বম্ভরপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। নিহতের শরীরের বুকে ও কোমরের উপরিভাগে দুটি গুলির ক্ষত পাওয়া গেছে।’

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com