জমকালো আয়োজনে সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ‘সময়কণ্ঠ’ পত্রিকার ‘প্রতিনিধি সম্মেলন ও সম্মাননা স্বারক প্রদান ২০২৫’ অনুষ্ঠান। অনুষ্ঠানে সময়কণ্ঠের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক পেলেন দৈনিক খবরের কাগজ’র সম্পাদক ও কথা সাহিত্যিক মোস্তফা কামাল।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি। তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন সময়কন্ঠের সম্পাদক ও প্রকাশক আব্দুল করিম।
এসময় উপস্থিত ছিলেন- বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি ও সম্পাদক ফরিদ আহমদ দুলাল, সময়কণ্ঠের নির্বাহী সম্পাদক একে আজাদ সানি, সংবাদ প্রকাশ’র বার্তা সম্পাদক নিয়ন মতিয়ুল, দৈনিক ইনকিলাব এর সহকারী সম্পাদক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com