Print

SomoyKontho.com

উদোক্তা হিসেবে সম্মাননা পেলেন অন্তর হাসান

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৫, ২০২৫ , ১১:০৫ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৫, ২০২৫, ১১:৪৩ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সময়কণ্ঠ পত্রিকার উদ্যোক্তা ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন ‘অন্তর মাল্টিমিডিয়া’র ব্যবস্থাপনা পরিচালক অন্তর হাসান । সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি রেস্টুরেন্টে পত্রিকাটির প্রতিনিধি সম্মেলন ও সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠানে তাকে সম্মানীত করা হয়।

অনুষ্ঠানে অন্তর হাসানের হাতে সম্মাননা স্বারক তুলে দেন দৈনিক খবরের কাগজ’র সম্পাদক ও কথা সাহিত্যিক মোস্তফা কামাল এবং সময়কন্ঠের সম্পাদক ও প্রকাশক আব্দুল করিম।

এসময় উপস্থিত ছিলেন- বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি ও সম্পাদক ফরিদ আহমদ দুলাল, সংবাদ প্রকাশ’র বার্তা সম্পাদক নিয়ন মতিয়ুল, দৈনিক ইনকিলাব এর সহকারী সম্পাদক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পন প্রমুখ।

উদোক্তাদের মধ্যে আরও সম্মানা পেয়েছেন- ‘মাই ওভারটাইম বিডি’ অ্যাপের ফাউন্ডার ও সিইও সাইফুল বারী, মিষ্টি মাতবর ব্যবস্থাপনা পরিচালক মাতবর গ্রুপ, মোহনা ইতি কন্ঠশিল্পী, নাদিরা মুক্তা ব্যবসায়ী, এম কে মোশাররফ সিনে ফটোগ্রাফার, আরিফুর জামান আরিফ পরিচালক নেগেটিভ ফিল্মস্. লাকি ইসলাম স্বত্বাধিকারী ও মেকআপ আর্টিস্ট, ব্লু রোজ মেকওভার, মনিপুর ক্লাব. মেহেদী হাসান কো-ফাউন্ডার সতেজ আইটি।

 

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com