Print

SomoyKontho.com

আ. লীগ এবং তাদের দোসর ব্যতিত সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের দাবি নুরের

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৮, ২০২৫ , ১১:২৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৮, ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আওয়ামী লীগ এবং তাদের দোসর ব্যতিত সবাইকে নিয়ে আগামী দিনের জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলা অডিটোরিয়ামে গণঅধিকার পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় নুর এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় সরকার না হলে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। গণঅভ্যুত্থানের পর অংশীজনদের নিয়ে জাতীয় সরকার গঠন করলে ড. ইউনূস সরকার যে চাপ অনুভব করছে সেটি হতো না বলেও মন্তব্য করেন তিনি। পরিষদের অধীনে তরুণ নেতৃত্বের ওপর দেশবাসীকে আস্থা রাখার আহ্বান জানান নুর।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com