Print

SomoyKontho.com

আরজি কর মামলায় সঞ্জয় দোষী সাব্যস্ত, রায় সোমবার

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৮, ২০২৫ , ১১:৪৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৮, ২০২৫, ১১:৪৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

কলকাতার আরজি কর হাসাপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মুল অভিযুক্ত অস্থায়ী নিরাপত্তা কর্মী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে সাজা ঘোষণা করা হবে আগামী সোমবার।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে শিয়ালদহ আদালতে হাজির করা হয় আসামী সঞ্জয় রায়কে। এ সময় পুরো আদালত চত্ত্বরে নেয়া হয় কড়া নিরাপত্তা। আদালত জানায়, সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার পর্যাপ্ত প্রমাণ রয়েছে আদালতের কাছে।

গেল বছরের আগস্টে নিজ কর্মক্ষেত্র আরজি কর হাসপাতালের সেমিনার হলে ওই নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো পশ্চিমবঙ্গ। তোলপাড় শুরু হয় ভারতের অন্যান্য রাজ্যেও। দাবি ওঠে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের।

ধর্ষণ ও হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়ার পদধারী সঞ্জয় রায়ের। এছাড়া তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করা হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com