Print

SomoyKontho.com

থানার পাশ থেকে রাইফেল উদ্ধার

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৯, ২০২৫ , ৯:৪৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৯, ২০২৫, ৯:৪৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আঃ আল মামুন,সাভার প্রতিনিধি।।
সাভার মডেল থানার পাশে মুক্তিযোদ্ধা পল্লির পিছনে বংশাই নদীর তীরে ঘাসের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ পরিদর্শক (অপারেশন) সঙ্গীয় ফোর্সসহ আজ রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজনের সহায়তায় একটি .১২ বোর রাইফেল উদ্ধার করে।

জানা যায়, এসআই (নিঃ) মোঃ জাকির আল আহসান গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, মুক্তিযোদ্ধা পল্লির পিছনে বংশাই নদীর তীরে ঘাসের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র রয়েছে। পরে তিনি সাভার মডেল থানার ওসি জুয়েলে মিঞাকে জানালে তার নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ পরিদর্শক (অপারেশন) সঙ্গীয় ফোর্সসহ রোববার দুপুরে ঘটনাস্থল থেকে .১২ বোর রাইফেল উদ্ধার করে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com