Print

SomoyKontho.com

ব্যাংকারদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২০, ২০২৫ , ২:০৬ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২০, ২০২৫, ২:০৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বাংলাদেশ ব্যাংক ব্যাংকারদের বিদেশযাত্রায় সব ধরনের বাধা উঠিয়ে নিয়েছে। ফলে এখন থেকে তাদের বিদেশে ভ্রমণে আর কোনো বাধা থাকল না। এক সার্কুলার জা‌রি ক‌রে এ নির্দেশনা দি‌য়ে‌ছে প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়, ২০২৪ সালের ১১ জুন জারিকৃত নির্দেশনায় ব্যাংকের অর্থায়নে প্রশিক্ষণ, সভা, সেমিনার, ওয়ার্কশপ ও স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশে ভ্রমণের সুযোগ ছিল।

নতুন নির্দেশনা অনুযায়ী, দাপ্তরিক প্রয়োজনে ব্যাংকের বিদেশ ভ্রমণের নীতিমালা মেনে নিজ নিজ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা দেশের বাইরে যেতে পারবেন।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com