ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা পদ্মশ্রী পাচ্ছেন দেশটির জাতীয় দলের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।
শনিবার (২৫ জানুয়ারি) পদ্মশ্রী পুরস্কারের জন্য মোট ১৩৯ জনের নাম প্রকাশ করেছে দেশটির সরকার। ক্রিকেটারদের মধ্যে অশ্বিনকে এই পুরস্কার দেয়া হচ্ছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে থাকে ভারত।
১৩৯টি পদ্ম অ্যাওয়ার্ড অনুমোদন করা হয়েছে ১৪০জন ব্যক্তির জন্য। এদের মধ্যে যৌথভাবে পাচ্ছেন দু’জন। শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা, শিল্পকলা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার প্রতিবছর এই সম্মাননা দিয়ে থাকে।
২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালীন সিরিজের মাঝখানেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন রবিচন্দ্রন অশ্বিন।
এর আগে সুনীল গাভাস্কার, কপিল দেব থেকে শুরু করে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিংরাও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।
তাঁদের মধ্যে টেন্ডুলকার ১৯৯৯ সালে পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর ২০০৮ সালে পান দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মবিভূষণ। আর ২০০৯ সালে পদ্মশ্রী পাওয়া ধোনি ২০১৮ সালে পান তৃতীয় সর্বোচ্চ সম্মাননা পদ্মভূষণ।
উল্লেখ্য, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন। এরপরেই রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com