Print

SomoyKontho.com

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৬, ২০২৫ , ২:৩০ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৬, ২০২৫, ২:৩০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আলমগীর হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন আলম (১৯) উপজেলার বাঁশগাড়ি এলাকার জহর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাঁশগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান রাতুল হাসানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আলমগীর হোসেন গুরুতর আহত হন। পরে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের রায়পুরা ও নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com