Print

SomoyKontho.com

কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৬, ২০২৫ , ৪:৫২ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৬, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও জেলা পাবলিক লাইব্রেরির নবগঠিত কার্যকরী কমিটির সহসভাপতি বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেব জেলা গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক। বিপুল ভোটে নির্বাচিত বর্তমান কার্যকরী কমিটির সহসাধারণ সম্পাদক এ, এফ, এম ইমদাদ উল্লাহর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জেলা পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নাসিরুদ্দিন ফারুকী, সাবেক মেয়র আলহাজ্ব আবু তাহের মিয়া, বর্তমান সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক, সিনিয়র সাংবাদিক মু. আব্দুল লতিফ, সহসাধারণ সম্পাদক সামিউল হক মোল্লা, লাইব্রেরির আজীবন সদস্য জামায়াতের জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী,আজীবন সদস্য অ্যাড. আব্দুল মালেক ভূঞা, সাংবাদিক ও আজীবন সদস্য মোস্তফা কামাল, আজীবন সদস্য প্রফেসর আব্দুল গণি, আজীবন সদস্য আব্দুল হালিম, আজীবন সদস্য অ্যাড. হামিদা বেগম, আজীবন সদস্য হাবিবুর রহমান মুক্তু, আজীবন সদস্য ও ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. শহীদুল্লাহ, মো: মামুন মিয়া, কামরুল ইসলাম প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com