মার্কেন্টাইল ব্যাংক পি এল সি সম্পতি ” Knowledge Sharing on Shari’ah Banking : An interactive Session ” শীর্ষক দিন ব্যাপী কর্মশালার আয়োজন করে।
ঢাকার ফারস হোটেলে সম্প্রতি আয়োজিত এ সেশনে অংশগ্রহণ করেন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, বিভিন্ন শাখার প্রধানগণ এবং ইসলামী ব্যাংকিং উইন্ডোর ইনচার্জগণ,ইসলামী ব্যাংকিং ডিভিশনের কর্মকর্তা বৃন্দ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে সেশন উদ্বোধন করেন এবং উদ্বোধনী বক্তব্যে অংশগ্রহণকারীদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শরিয়া নীতিমালা ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলা পরামর্শ দেন এবং
“দক্ষতাই আমাদের শক্তি” এই ক্ষেত্রে বাস্তবায়নের আহ্বান জানান।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পরিচালক ও চিফ অফ ইসলামিক ব্যাংকিং জাকির হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ আদিল রায়হান,শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড.মো:জাহিদ হোসেন, সিএফও ড.তাপস চন্দ্র পাল ও ডেপুটি চিফ অব ইসলামী ব্যাংকিং মোহাম্মদ মিজানুর রহমান সরকার কর্মশালায় উপস্থিত ছিলেন। ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ সেশনটি পরিচালনা ও সমন্বয় করেন।
বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক আব্দুল্লাউল সরকার সহ অন্যান্য বিশিষ্ট ইসলামিক ব্যাংকিং বিশেষজ্ঞ ও নীতি নির্ধারণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নীতি কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা এবং এবং সরিয়া গভর্নেন্স ইত্যাদি বিষয়ে অংশগ্রহণমূলক ইসলামী ব্যাংকিং জ্ঞান বিনিময় করেন।
মার্কেন্টাইল ব্যাংক পি এল সি এর শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ সিএসএএ সেশনের সমাপনী বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি শরিয়া পরিপালনের উপর গুরুত্ব তুলে ধরেন এবং ব্যাংকের ইসলামিক ব্যাংকিং এর সমৃদ্ধি ও সাফল্যের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com