Print

SomoyKontho.com

প্রচ্ছদ বিনোদন বলিউড ৪ বছর পর আবারো একসঙ্গে নাগা-পল্লবী

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩০, ২০২৫ , ২:০৫ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৩০, ২০২৫, ২:০৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ফের পর্দায় নাগা চৈতন্য ও সাই পল্লবী জুটি। প্রতীক্ষার প্রহর ভেঙে অবশেষে মুক্তি পেল এই জুটির অভিনীত ‘থান্ডেল’ সিনেমার ট্রেলার। নেট দুনিয়ায় মুক্তির পর দর্শকমহলে দারুণ সাড়া ফেলে ট্রেলারটি। এমনকি প্রশংসায় ভাসছেন ছবির কলাকুশলীরাও।

চান্দু মন্ডেটির পরিচালনায় নির্মিত ‘থান্ডেল’ চলচ্চিত্রটি ভারতের শ্রীকাকুলামের জেলেদের বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্মিত, যারা মাছ ধরার সময় দুর্ঘটনাক্রমে পাকিস্তানের জলসীমায় প্রবেশ করে এবং আটক হয় পাকিস্তানি বাহিনীর হাত৷

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই সিনেমার ২ মিনিট ২৩ সেকেন্ডের ট্রেলারটিতে নাগা ও সাইয়ের চরিত্রগুলোর মধ্যে গভীর বন্ধন দেখা যায়। তবে, গ্রামের লোকরা তাদের সম্পর্ক নিয়ে গুজব ছড়াতে থাকে। একদিন রাজু (নাগা চৈতন্য) মাছ ধরার জন্য ভারত জলসীমা পেরিয়ে পাকিস্তান জলসীমায় গেলে বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়। এরপর তাকে আটক করে পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷

 

বিদেশের মাটিতে আটক থাকলেও রাজু দেশপ্রেমে অটল থাকেন এবং পরবর্তী সময়ের পরিক্রমায় সে একজন শক্তিশালী নেতা হিসেবে আবির্ভূত হয়। এভাবেই এগোতে থাকে ছবিটির কাহিনি।

 

চলচ্চিত্রটিতে নাগা চৈতন্য ও সাই পল্লবীর পাশাপাশি অভিনয় করেছেন সন্দীপ বেদ, কিশোর রাজু বশিষ্ঠ, শিবা আলাপতিসহ আরও অনেকে।

এদিকে নাগা চৈতন্য ও সাই পল্লবী জুটিকে সবশেষ দেখা যায় ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ স্টোরি’ সিনেমায়। ছবিটি পরিচালনা করেছিলেন শেখর কামুলা। ৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমা ভারতীয় বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। তবে দীর্ঘ চার বছর পর সিনে-পর্দায় এই জুটিকে দেখে বেশ উচ্ছ্বাসিত দর্শকরা। থান্ডার সিনেমাটিও এ বছর বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে বলে মনে করছেন সিনে-বিশ্লেষকরা।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com