সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। চারদিন আগে ঢাকায় এ ঘটনা ঘটে। মাথা ও ভ্রুতে আঘাত পেয়েছেন, এখন নিজের বাসায় বিশ্রামে আছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) শাহনাজ খুশি কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে দুর্ঘটনার খবর জানান।
এ স্ট্যাটাসের শুরুতে শাহনাজ খুশি বলেন, “বেশি না, মাত্র ১০টা সেলাই পড়েছে। এ আর এমন কি বলেন! চোখটা অন্ধ হয় নাই, হয় নাই ব্রেইন হ্যামারেজের মতো শেষ অবস্থা! সেটাই তো অনেক বেশি পাওয়া। এ তেমন কিছু না, চোখের উপরের সেনসেটিভ জায়গায় মাত্র ১০টা সেলাই লেগেছে। আমি যে প্রাণে বেঁচে আছি, এজন্য মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।”
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com