Print

SomoyKontho.com

মধুপুর শালবন ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২৫ , ২:৩৬ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ২:৩৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আল-আমীন,টাঙ্গাইল (সখীপুর) প্রতিনিধি:

টাঙ্গাইল মধুপুর প্রাকৃতিক শালবন ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার করতে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মধুপুর শালবনের রসুলপুর এলাকায়। পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবীর উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক লায়ন এম এ রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল বার সমিতির সহ সভাপতি ও এপিপি মোঃ মোবারক হোসেন, বাপা টাঙ্গাইল শাখার সহ সভাপতি নাজমুজ সালেহীন, সবুজ পৃথিবী ঈশ্বরদী শাখার সভাপতি সেলিম সরদার, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক তরু শাহরিয়ার স্বর্গ, সবুজ পৃথিবীর উপদেষ্টা কবি স্বাধীন চৌধুরী। বক্তব্য রাখেন সবুজ পৃথিবী সখিপুর শাখার সভাপতি আতিকুর রহমান তাহের, সাধারণ সম্পাদক শাহ আলম সানি, ঘাটাইল শাখার সভাপতি এস এম শাহীন হোসেন, ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, ঈশ্বরদী শাখার আর কে বাবু, তানহা ইসলাম শিমুল, সবুজ পৃথিবী কম্বোডিয়া প্রতিনিধি হাসান আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল শাখার সভাপতি মাসুদুর রহমান মিলন ও সবুজ পৃথিবীর পরিচালক সারমিন আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।

 

বক্তারা বলেন সামাজিক বনায়নের নামে মধুপুরের প্রাকৃতিক শালবন প্রায় ধ্বংস হয়ে গেছে। এই বনে হাজার হাজার প্রজাতির উদ্ভিদ ছিল, ছিল নানা প্রজাতির পশু-পাখি, কীটপতঙ্গ। কিন্তু সামাজিক বনায়নের কারণে এখন শুধু আকাশমনি গাছের একক বাগানে পরিণত হয়েছে। খাদ্য ও বাসস্থান সংকটের কারণে সকল ধরনের জীববৈচিত্র্য আজ বিলুপ্ত প্রায়।
মধুপুর শালবন ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার করতে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান করা হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com