কিশোরগঞ্জ প্রতিনিধি:
মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন শীর্ষক সোমবার দিনব্যাপী হয়বতনগর এইউ কামিল মাদ্রাসায় মতবিনিময় ও এক কর্মশালা মাদ্রাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে মতবিনিময় ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মো. শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, মঙ্গলবাড়িয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. তৈয়ুবুজ্জামান, জেলা জামায়াতের সেক্রেটারি মাও. নাজমুল ইসলাম, মাও. আবু সাঈদ, নুরুল ইসলাম শেখ প্রমুখ। দিনব্যাপী কর্মমালায় মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন ও অগ্রগতি করার লক্ষ্য নানানধিক আলোচনা করা হয়, শিক্ষক ও মাদ্রাসার পরিবেশ,ছাত্র সমাজ ও সমাজের বিশিষ্ট শিক্ষাবিদদের আমন্ত্রণ জানানো হয়, হয়বতনগর মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব ছিল চোখে পড়ার মত, জ্ঞান ও বিজ্ঞানের সমন্বয়ে একটি আদর্শ ও সৎ দক্ষ শিক্ষাব্যবস্থার মাধ্যমে মাদ্রাসা শিক্ষা বিশ্বময় আলোক ছড়াবে এই প্রত্যাশা। জেলার সকল মাদ্রাসা অধ্যক্ষ ও জেলার বিশিষ্ট শিক্ষাবিদগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।পুরো অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ ও কর্মশালার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হযরত মাও. আজিজুল হক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাদ্রাসার মুফাচ্ছির মাও. মো. তোফাজ্জল হোসেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com