Print

SomoyKontho.com

সরাইলে জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে দুইজন নিহত

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২৫ , ২:১৩ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ২:১৩ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আনামত মিয়া (৬৫) ও আজাদ আলী (৫০) নামে দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিশুতারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আনামত মিয়া ওই এলাকার মিছির আলীর ছেলে ও নিহত আজাদ একই এলাকার ওমর আলীর ছেলে। এছাড়াও সংঘর্ষে উভয় পক্ষের ৫জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক সহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, বিশুতারা আজাদ আলী ও ইনসান মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। মঙ্গলবার ভোরে ইনসানের লোকজন আজাদের ওপর হামলা করে। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সকালে এই খবরে আজাদের লোকজন ইনসানের লোকজনের বাড়িতে হামলা করে। পরে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় হামলায় গুরুতর আহত হন আনামত মিয়া তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে আজাদ আলী ও আনামত মিয়া মারা যান। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com