Print

SomoyKontho.com

আশুগঞ্জে ২০ কেজি গাজা ও একটি প্রাইভেট কার সহ গ্রেপ্তার ৩

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১২, ২০২৫ , ৪:০৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

মিনহাজ উদ্দিন, আশুগঞ্জ প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব এহতেশামুল হকের নির্দেশে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব বিল্লাল হোসেন এবং এসআই মোহাম্মদ ইসহাক মিয়া সঙ্গীয় ফোর্স সহ আশুগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোল প্লাজার পূর্বপাশে ১২ফেব্রুয়ারি রাত সাড়ে ১২ ঘটিকায় এক অভিযান পরিচালনা করেন।

অভিযান কালে ঘটনাস্থল হতে আসামি খোকন (৩৩),মোহাম্মদ সিরাজুল ইসলাম (৩৫),মোঃ কামরুল ইসলাম (২৯),এর হেফাজত হইতে ২০ কেজি গাজা ও একটি সাদা রঙের প্রাইভেট কার সহ আসামিদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামি খোকন পিতা মৃত নিজামুদ্দিন, সাং ভাদুকল্লা,থানা কোতোয়ালী,জেলা ময়মনসিংহ, মোহাম্মদ সিরাজুল ইসলাম, পিতা নও শের আলী, সাং দাপুনিয়া, কলাপাড়া, থানা কোতোয়ালী, জেলা ময়মনসিংহ, মোঃ কামরুল হাসান, পিতা মৃত সবুজ মিয়া, সাং ভাদুকল্লা,থানা কোতোয়ালি জেলা ময়মনসিংহ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com