Print

SomoyKontho.com

আশুগঞ্জে ইয়াবা ও মোটরসাইকেল সহ চারজন গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৫, ২০২৫ , ৪:০৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আবু আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩৭০ পিস ইয়াবা একটি মোটরসাইকেল সহ দুইজনকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। জানা যায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জনাব এহতেশামুল হক এর নির্দেশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন আশুগঞ্জ থানা অফিসার ইনচার্জ জনাব বিল্লাল হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ ইসহাক মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার ১০০ গজ পূর্ব পাশ থেকে ৩৭০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল সহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রাকিব হাসান (২৪) এর পিতা রুবেল হোসেন মাতা নাজমা বেগম গ্রাম নড়াইল থানা মোড়লগঞ্জ জেলা বাগেরহাট। গ্রেফতারকৃত নুর নবী (২৪) এর পিতা শাহ আলম মাতা হালিমা বেগম গ্রাম চরনাবাদ থানা সদর জেলা ভোলা।

অপর এক অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ আরো দুইজনকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।অভিযান কাল আশুগঞ্জ গোলচত্বর পিডিবির অফিসের নিকট বিল্লাল মিঞার চায়ের দোকানের সামনে থেকে আনোয়ার হোসেন (৩৮ )রফিকুল ইসলাম (৪২) কে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট একটি মোটরসাইকেল সহ গ্রেফতার করে আশুগঞ্জ থানা পুলিশ ।গ্রেফতারকৃত আনোয়ার হোসেনের পিতা মৃত সুরুজ মিয়া মাতা সাজেদা খাতুন গ্রাম মাধবের বাগ। রফিকুল ইসলাম এর পিতা তাইজুল ইসলাম মাতা মৃত মরম চান গ্রাম কাটিংগা উভয়ের থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।এ ঘটনায় আশুগঞ্জ থানা মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com