Print

SomoyKontho.com

ডিএসই ও সিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৭, ২০২৫ , ১:১৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১:১৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

দেশের অপর পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন ৫ বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে ডিএসই ও সিএসইতে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, নতুন বন্ডটির নাম হলো- ‘‘5Y BGTB 12/02/2030’’। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড- ”TB5Y0230” এবং ডিএসইতে স্ক্রিপ্ট কোড- “88529”। একইভাবে সিএসইতে বন্ডটির লেনদেন কোড- ”TB5Y0230” এবং সিএসইতে ট্রেডিং আইডি- “50295”।

তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই ও সিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০৩০ সালের ১২ ফেব্রুয়ারি শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০১.২৩৭৭ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১২.৪৭ শতাংশ হারে বছরে ২ বার কুপন প্রদান করবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com