কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :
কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার স্কুল মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইজুল ওয়াসীমা নাহাত। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে শিক্ষার্থীরা। কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররাফ হোসাইনের সভাপতিত্বে সহকারী শিক্ষক নাহিদ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম মো. এমদাদুর রহমান,কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়ের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চান মিয়া, কলমাকান্দা আল জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার ইসলাম টুটুন, কলমাকান্দা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওবায়দুল হক পাঠান এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী খান, ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম শাহজাহান কবীর,কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ সেলিম প্রমুখ।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে সঙ্গীত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com