Print

SomoyKontho.com

আশুগঞ্জে ১২ কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০২৫ , ১১:০৮ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১১:০৮ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

মিনহাজ উদ্দিন, আশুগঞ্জ প্রতিনিধি :

আজ ১৯ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব এহতেশামুল হকের নির্দেশে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে এস আই মোহাম্মদ ইসাহাক মিয়া সঙ্গীয় ফোর্স সহ আশুগঞ্জ থানাধীন ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোল প্লাজার পূর্ব পাশে রাস্তার উপর একটি যাত্রীবাহী বাস এনা পরিবহণে তল্লাশি কালে আসামি সুজন মুন্ডা( ২৩),অভি সাঁওতাল (২৫), তপন সাঁওতাল (২০), এর হেফাজত হতে মোট ১২ কেজি গাজা উদ্ধারপূর্বক তিন আসামিকে আটক করেন।

আসামি সুজন মুন্ডা , পিতা শ্যামলাল, অভি সাঁওতাল , পিতা মঙ্গল সাঁওতাল, তপন সাঁওতাল এর পিতা সমরা সাঁওতাল, সবাই সুরমা চা বাগান, রেঙ্গুটিলা, থানা মাধবপুর জেলা হবিগঞ্জ এর বাসিন্দা।

উল্লেখ্য গতকাল ১৮ ফেব্রুয়ারি আশুগঞ্জ থানার বিভিন্ন অভিযানে আরো ৩০ কেজি গাজা সহ  পাঁচজনকে আটক করে মাদক আইনে মামলা দেয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com