Print

SomoyKontho.com

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২১, ২০২৫ , ৭:৪০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

মালয়েশিয়ার জোহর রাজ্যের বাকরি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে মুআর-ইয়ং পেং সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত বাংলাদেশির পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় পত্রিকা সিনার হারিয়ান পুলিশের বরাতে জানায়, ২৬ বছর বয়সী ওই বাংলাদেশী রাস্তা পার হওয়ার সময় একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সংঘর্ষের ফলে তিনি মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুয়ার জেলার পুলিশ প্রধান রাইজ মুখলিজ আজমান আজিজ জানান, স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে একজন প্রত্যক্ষদর্শী এই ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন। লড়ি চালকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com