জুলাই আগস্টের গণহত্যা মামলায় ৩ পুলিশ সদস্যকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২৩ ফেব্রুয়ারি) শুনানি শেষে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিশেষ ট্রাইব্যুনাল।
রামপুরা এলাকার নির্মানাধীন ভবনের কার্নিশে ঝুল থাকা একজনকে গুলির ঘটনায় অভিযুক্ত এস আই চঞ্চল কুমার সরকারকে ২৭ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেন ও কনস্টেবল ইমাজ হোসেনকেও একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২২ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, কনস্টেবল সুজনসহ বাকি আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত তারিখের আগেই প্রতিবেদন দাখিল করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com