গ্র্যামি-মনোনীত মার্কিন গায়িকা-অভিনেত্রী অ্যাঞ্জি স্টোন মারা গেছেন। শনিবার (১ মার্চ) সকালে যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৩ বছর। এপি নিউজ এ খবর প্রকাশ করেছে।
অ্যাঞ্জি স্টোনের দীর্ঘদিনের ব্যবস্থাপক ওয়াল্টার মিলসাপ দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, আলবামা থেকে আটলান্টায় যাচ্ছিলেন অ্যাঞ্জি স্টোন। তাকে বহনকারী গাড়িটি ভোররাত ৪টায় উল্টে গিয়ে একটি বিগ রিগের সঙ্গে ধাক্কা লাগে। এতে মারা যান অ্যাঞ্জি। অ্যাঞ্জি স্টোন ছাড়া কার্গো ভ্যানে থাকা বাকিরা বেঁচে আছেন।
আলাবামা হাইওয়ে পেট্রোল জানিয়েছে, শনিবার ভোর ৪টা ২৫ মিনিটের দিকে মার্সিডিজ-বেঞ্জ স্প্রিন্টার ভ্যানটি উল্টে যায় এবং ফ্রেইটলাইনার ক্যাসকাডিয়া ট্রাক এটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অ্যাঞ্জি স্টোনকে মৃত ঘোষণা করা হয়। মন্টগোমেরি শহর থেকে প্রায় ৫ মাইল (৮ কিলোমিটার) দক্ষিণে দুর্ঘটনাটি ঘটে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com