কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৃথক পৃথক স্থান থেকে অন্তঃসত্ত্বা নারীসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে – থানা পুলিশ। মৃতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার সকালের দিকে উপজেলার লেংগুরার তারানগর গ্রাম থেকে এক সন্তানের জননী ও অন্তঃসত্ত্বা নুরুন্নাহার (২৩) এবং দুপুরের দিকে কলমাকান্দা মধ্যে বাজারের একটি বাসা থেকে লিজা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় ।
নিহত নুরুন্নাহার সীমান্তবর্তী লেংগুরার তারানগর গ্রামের মো. মিজানুর রহমানের স্ত্রী ও লিজা আক্তার কলমাকান্দা সদর ইউনিয়নের শিংপুর গ্রামের এহসানুল হক মিলনের দ্বিতীয় স্ত্রী।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com