Print

SomoyKontho.com

বিদায়বেলায় বেসরকারি শিক্ষকদের যে সুখবর দিলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ

প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২৫ , ৮:০২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৫, ২০২৫, ৮:০২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ভাতা বৃদ্ধির কথা জানালেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে কত বাড়বে তা তিনি জানাননি।

বুধবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে তিনি এ কথা জানান। ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে। আগামী ঈদুল আজহা থেকে এই সুবিধা কার্যকর হবে।

তিনি আরও বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটি তহবিলের কিছুটা এ বছরই তৈরি করা হচ্ছে। এ বছরই কিছুটা তৈরি করা হয়েছে। আগামী বাজেটে আরও রাখা হবে। তবে পুরো তহবিলটি টেকসই করতে হলে ১–২ বাজেটে হবে না, ৩-৪ বাজেটে আশা করি ভবিষ্যতে এটির সমাধান হয়ে যাবে।

এদিকে, আজ উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক সি আর আবরার। তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। বেলা ১১টার দিকে বঙ্গভবনে সি আর আবরারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যান তিনি। সেখানে ছিলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ-ও।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা ও পরিকল্পনার মন্ত্রণালয়ের দায়িত্বে পালন করে আসছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ে নয়া উপদেষ্টার আসায় এখন থেকে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com