Print

SomoyKontho.com

ধামরাইয়ের সাবেক এমপি এমএ মালেক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: মার্চ ৬, ২০২৫ , ১১:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ৬, ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত এম এ মালেক ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির বলেন, “আশুলিয়া থানার ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য এম এ মালেককে আজ (বুধবার) রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। বৃহস্পতিবার রিমান্ড চেয়ে তাকে ঢাকার আদালতে পাঠানো হবে।”

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com