Print

SomoyKontho.com

হবিগঞ্জে ছাত্রীকে উত্যক্ত করায় শ্রমিকের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে: মার্চ ৮, ২০২৫ , ১০:১০ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৮, ২০২৫, ১০:১০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে মন্নান মিয়া (২১) নামে এক রেস্তোরাঁ শ্রমিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম এই কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মন্নান চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামের সালাম মিয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে একটি রেস্তোরাঁয় শ্রমিকের কাজ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে ওই স্কুলছাত্রী কোচিং করতে যাওয়ার সময় মন্নান তার পিছু নেয়। একপর্যায়ে নির্জনতার সুযোগে সে স্কুলছাত্রীর গায়ে হাত দেয়ার চেষ্টা করে। এ সময় ছাত্রীটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর পুলিশ মন্নানকে কারাগারে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com