Print

SomoyKontho.com

রাখাল রাহার বিরুদ্ধে কমিশন বাণিজ্যের তথ্য অপপ্রচার: এনসিটিবি চেয়ারম্যান

প্রকাশিত হয়েছে: মার্চ ১১, ২০২৫ , ৭:০২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১১, ২০২৫, ৭:০২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাখাল রাহার বিরুদ্ধে পাঠ্যবই ছাপার কাগজ ব্যবসায়ের ৪০০ কোটি টাকার কমিশন বাণিজ্য অপপ্রচার বলে মন্তব্য করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান।

আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন প্রক্রিয়াতে জড়িত একজন লেখক ও গবেষক। চলতি বছরের পাঠ্যবই পরিমার্জন কমিটিতে ছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে রিয়াজুল হাসান বলেন, পাঠ্যবইয়ের কাগজই কেনা হয়েছে ১০০ কোটি টাকার। সেখানে ৪০০ কোটি টাকার বাণিজ্য কীভাবে হবে, সেটা বোধগম্য নয়। কাগজ কেনার সঙ্গে রাখাল রাহার কোনো সম্পর্ক নেই।

অধ্যাপক রিয়াজুল আরও বলেন, কাগজ কেনায় কমিশন বাণিজ্যের অভিযোগ তুলে একটি গণমাধ্যমে প্রকাশ করা সংবাদ ভুয়া ও প্রোপাগান্ডা।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com