Print

SomoyKontho.com

রূপগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত হয়েছে: মার্চ ১৪, ২০২৫ , ১২:১২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৪, ২০২৫, ১২:১২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার তারাব পৌরসভার একটি এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পরই ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এছাড়া, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com