Print

SomoyKontho.com

ভোটের বয়স ১৬ বছর করার প্রস্তাব দেবে এনসিপি

প্রকাশিত হয়েছে: মার্চ ২২, ২০২৫ , ১২:২৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২২, ২০২৫, ১২:২৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ঐকমত্য কমিশনের দেয়া নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২১ বছরের বদলে ২৩ বছর করার প্রস্তাব দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আর ভোটারের বয়স ১৬ বছর করার প্রস্তাব আগামীকাল জমা দেবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

শনিবার (২২ মার্চ) সকালে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সারোয়ার তুষার জানান, রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব ও মতামত জমা দেবে তারা। এছাড়া ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১১১টি আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছে ঐকমত্য কমিশন। তবে এনসিপির দাবি এই ১১১টি সুপারিশ নিয়ে আরও আলোচনা করা দরকার।

এসময় ১৯৭২ সালের সংবিধান গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, দেশে নতুন সংবিধানের প্রয়োজন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com