Print

SomoyKontho.com

ভৈরবে  থানায়  হামলা  ভাঙচুর ও লুটপাটের মামলায়  চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশিত হয়েছে: মার্চ ২৭, ২০২৫ , ৮:৪৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৭, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সোহেলুর রহমান, ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি:

ভৈরবে  থানায়  হামলা  ভাঙচুর ও লুটপাটের মামলায় ইউপি  চেয়ারম্যান মিজানুর রহমান  রিপন কে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃত রিপন কে আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করেছে  পুলিশ। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরর পৌরসভার  সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে ।  পুলিশ সূত্রে জানা যায় গত ৫ আগস্ট  দুর্বৃত্তরা হামলা চালিয়ে  ভৈরব  থানায়  হামলা চালিয়ে ভাঙচুর ও থানা থেকে অস্ত্র  মালামাল  লুটপাট করে নিয়ে যায় । এ   ঘটনায়  ভৈরব  থানার এ এস আই কামাল  বাশার  বাদী হয়ে  ২০ আগস্ট ভৈরব থানায় অজ্ঞাত নামা ৪/৫ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে ।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রোহানী জানান, থানায়  হামলা  ভাঙচুর ও লুটপাটের মামলায় শিমুল কান্দি ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান কে গ্রেফতার করা হয়েছে ।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com