Print

SomoyKontho.com

পটুয়াখালীতে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৬, ২০২৫ , ১০:২৯ পূর্বাহ্ণ | আপডেট: এপ্রিল ৬, ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

পটুয়াখালীর বাউফল উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে সালাম খন্দকার (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত সালাম নাজিরপুর ইউনিয়নের মৃত ধলু খন্দকারের ছেলে।

পুলিশ জানায়, ভুক্তভোগীর শিশুটিকে খেলা শেখানোর কথা বলে সালাম নিয়মিত নির্যাতন করতেন। পরে ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী শিশুর পরিবার গতকাল শনিবার পুলিশের কাছে অভিযোগ করেন। এরপর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সালাম খন্দকার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com