Print

SomoyKontho.com

ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ৩০

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৮, ২০২৫ , ১:১৩ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৮, ২০২৫, ১:১৩ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ফরিদপুরে বাখুন্ডায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছে। এতে আহতও হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ফরিদপুর বরিশাল মহাসড়কের বাকুন্ডা এলাকার শরীফ জুটমিলের সামনে দুর্ঘটনা ঘটে।

বিষয়টি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত পুলিশের সহকারী উপরিদর্শক মো. মহসিন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় সনাক্ত করা যায়নি।

পুলিশ জানায়, মোকসেদপুর থেকে একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের দিকে যাচ্ছিল। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুটিতে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় ৪ জন। আহত হয় অন্তত ৩০ জন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে থেকে কয়েকজনকে উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুদ আলম জানান, গাড়িটি দ্রুতগতির ছিল একই সাথে আরেকটি দ্রুত কোন যানকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com