Print

SomoyKontho.com

আশুগঞ্জে চব্বিশ বোতল ফেন্সিডিল সহ দুইজন গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৬, ২০২৫ , ৫:০৭ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৬, ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আবু আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চব্বিশ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ দুইজনকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হক এর নির্দেশে আশুগঞ্জ থানা ইনচার্জ জনাব বিল্লাল হোসেনের নেতৃত্বে এসআই ইসহাক মিয়া সঙ্গীয় ফোর্স সহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান কালে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার ৫০ গজ পূর্ব পাশ থেকে একটি মোটরসাইকেল, যার রেজি নং ঢাকা মেট্রো ল ৩৭- ০ ৮ ৫১ আর 15 থেকে নজরুল ইসলাম নাজু ৩৩ ও বায়োজি ২৫ তাদেরকে তল্লাশি করে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। নজরুল ইসলাম নাজর পিতার নাম আহাম্মদ সওদাগর মাতার নাম রাশিদা বেগম গ্রাম পুরিন্দা থানা আড়াইহাজার জেলা নারায়ণগঞ্জ বায়েজিদের পিতার নাম মোশারফ হোসেন মাতা নুরনাহার বেগম গ্রাম পরিন্দা থানা আড়াইহাজার জেলা নারায়ণগঞ্জ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com