Print

SomoyKontho.com

আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২৫ , ৭:৪৮ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৩, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক সড়ক দুর্ঘটনায় আব্দুল করিম নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

সোমবার (২৩ এপ্রিল) দুপুর পোনে বারটার দিকে উপজেলার আলমনগর সড়কে এ অটোরিকশা উল্টে গিয়ে সংঘটিত দুর্ঘটনায় তিনি আহত হন। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বিকেল আড়াইটার দিকে নরসিংদী এলাকায় তিনি ইন্তেকাল করেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্ন-ইলাইহি রাজিউন। নিহতের গ্রামের বাড়ি আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে। তিনি মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ছিলেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছির ৭৮ বছর। তিনি স্ত্রী, ৪ পূত্র, ১ কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
নিহতের ছেলে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় জানান, তার পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একটি অটোরিকশাযোগে আশুগঞ্জ বাজারের দিকে আসছিলেন।

এসময় আলমনগর রোডে আরেকটি অটোরিকশার সাথে ধাক্কা লেগে তাকে বহন করা অটোরিকশাটি উল্টে যায়। এতে তিনি পড়ে গিয়ে মাথায় মারত্মক আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে নরসিংদী পৌঁছলে তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুমের পারিবারিক সূত্র জানান, আজ সোমবার বাদ ইশা সোহাগপুর আছিয়া সাফি উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক করস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com