Print

SomoyKontho.com

পোপের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে কাতার থেকে ভ্যাটিকানে গেলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৫, ২০২৫ , ৫:৫৯ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৫, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে কাতার থেকে ইতালির উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে কাতার ত্যাগ করে ভ্যাটিকানের উদ্দেশে রওনা হন তিনি।

রোমে ড. ইউনূসকে স্বাগত জানাবেন ইতালি ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সেখানে পৌঁছানোর এক ঘণ্টা পর শুক্রবার স্থানীয় সময় বিকেল সোয়া ৩টায় প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কয়ারে যাবেন এবং সেখানেই পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এরপর আগামীকাল শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে সেন্ট পিটার স্কয়ারে যাবেন ড. ইউনূস।

রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টায় লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিচিনো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা। সোমবার ভোরে দেশে পৌঁছানোর কথা রয়েছে ড. ইউনূসের।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com