Print

SomoyKontho.com

রুপালী একটা ইলিশ বিক্রি ১৪ হাজার টাকা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৫, ২০২৫ , ৭:১৩ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৫, ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাকিবুল ইসলাম রাজন ,বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীর মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি রূপালি ইলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে পাথরঘাটা বিএফডিসি মার্কেটে মাছটি বিক্রি হয় ১৪ হাজার টাকায়।

জানা গেছে, শুক্রবার ভোর রাতে জোয়ারের সময় পাথরঘাটার সাবার নামের একটি নৌকার জেলেরা মাছ ধরতে গেলে জালে উঠে আসে ইলিশটি। পরে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতারণ কেন্দ্রে বিএফডিসিতে মাছটি নিয়ে আসা হয় খোলা ডাকে বিক্রির জন্য।

পাথরঘাটা বিএফডিসি মার্কেটের মোস্তফা আলমের ফিশিং অ্যান্ড মার্চেন্ট আড়তে মাছটি নেন স্থানীয় পাইকার হানিফ মিয়া। প্রতি মণ দুই লাখ বিশ হাজার টাকা দরে ইলিশটি কিনে নেন তিনি, যার একক দাম পড়ে ১৪ হাজার টাকা।

স্থানীয় পাইকার হানিফ মিয়া বলেন, ইলিশ বলেশ্বর নদীর রাজা । এ নদীর মাছ দেখতে যেমন চকচকে রূপালি, খেতেও তেমনি অসাধারণ। বলেশ্বর নদীর মাছ অন্যান্য নদীর মাছের চেয়ে স্বাদ বেশি। এ মাছ দেখতে সাদা রং ও স্বচ্ছ দেখায়। এটি মূলত রূপালী ইলিশ। সর্বোচ্চ ডাকে মাছটি প্রায় ১৪ হাজার টাকায় ক্রয় করেছি। মাছটি ঢাকায় পাঠিয়ে বিক্রি করা হবে।

উল্লেখ্য, ইলিশের মৌসুম নয় এখন। এমন সময় এত বড় ও মূল্যবান ইলিশ ধরা পড়ায় জেলেদের মাঝে উৎসাহ দেখা গেছে। একইসঙ্গে বাজারে ক্রেতাদের মাঝেও ব্যাপক কৌতূহল তৈরি হয় মাছটি ঘিরে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com