Print

SomoyKontho.com

জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে ঐকমত্য কমিশন

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৬, ২০২৫ , ১২:১৯ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৬, ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার (২৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে এতে যোগ দেন ১০ সদস্যের প্রতিনিধি দল।

বৈঠকে সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ফ্যাসিবাদ নিরসনে জামায়াতের ভূমিকাকে স্বীকার করেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরিতে কাজ চলমান রয়েছে। জাতির আকাঙ্ক্ষা পূরণে কমিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিশ্বাসযোগ্য ও টেকসই গণতন্ত্রের জন্য কমিশনকে সহযোগিতা করবে জামায়াত।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি সেক্টরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, গত ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও দুই কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াতে ইসলামী।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com