Print

SomoyKontho.com

তালতলীতে নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৬, ২০২৫ , ১০:১১ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৬, ২০২৫, ১০:১১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাকিবুল ইসলাম রাজন, বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে আন্ধারমানিক নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) বেলা ৪ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকায় নদীর তীর থেকে মরাদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, স্থানীয় জেলেরা মাছ ধরার জন্য আন্ধারমানিক নদীতে যাচ্ছিলেন। এসময় নদীর তীরে বিবস্ত্র অবস্থায় অর্ধগলিত এক নারীর মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শাহজালাল বলেন, ‘খবর পেয়ে আন্ধারমানিক নদীর তীর থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরাদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।’.

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com