Print

SomoyKontho.com

বজ্রপাতে কিশোরগঞ্জের হাওরে নারী ও কিশোরসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২৫ , ৮:১২ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৮, ২০২৫, ৮:১২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ প্রতিনিধি : বজ্রপাতে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম ও মিঠামইনে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার, ২৮ এপ্রিল সকালে অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়ন ও খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়ন এবং মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ এলাকায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

হাওরে বজ্রপাতে নিহতরা হলেন,  অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত যতিন্দ দাসের ছেলে ইন্দ্রজিত দাস (৩০), খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে কিশোর স্বাধীন মিয়া (১৪)  এবং ‌মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের মৃত আশ্রব আলীর স্ত্রী ফুলেছা বেগম।

অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন ও মিঠামইন থানার ওসি মো. শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ইন্দ্রজিত দাস সকালে অষ্টগ্রামের হালালপুর গ্রামের পাশে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায। একই সময় একই উপজেলার খয়েরপুরের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান স্বাধীন মিয়া।

এছাড়া সকালে মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের ফুলেছা বেগম রানীগঞ্জ গ্রামের বাড়ির পাশে ধানের খলায় কাজ করছিলেন । এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com