Print

SomoyKontho.com

ডালের আটি নিয়ে বাড়ী ফেরা হলো না। বজ্রপাতে মাঠেই নারী নিহত

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২৫ , ৬:৫২ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৯, ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাকিবুল ইসলাম রাজন, বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার আমতলীতে মাঠ থেকে ডালের আটি নিয়ে বাড়ী ফেরা হলো না দুই সন্তানের জননী পোলেনুরের (২৫)। বজ্রপাতে মাঠেই নিহত হয়েছেন তিনি। ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামে।

জানাগেছে, উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের মোসলেম গাজীর মেয়ে পোলেনুর বেগম গত সোমবার বাবার বাড়ীতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুরে মা গোল ভানু মাঠে ডাল তুলতেছিল। ওই ডালের আটি বাড়ী আনতে মাঠে যায় পোলেনুর। আটি নিয়ে বাড়ী ফেরার পথে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে পোলেনুরের শরীর জ্বলসে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন। পোলেনুরের স্বামীর নাম শামীম মৃধা। তার বাড়ী একই ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে। এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় রিমন বলেন, মাঠে ডালের আটি আনতে গিয়ে বজ্রপাতে পোলেনুর নিহত হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। তারাই ব্যবস্থা নিবেন।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ক্ষতিগ্রস্থ পরিবার আবেদন করলে তাদের আর্থিকভাবে সহায়তা করা হবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com