Print

SomoyKontho.com

লিটারে ১ টাকা কমিয়ে জ্বালানি তেলের দাম নির্ধারণ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩০, ২০২৫ , ১০:৫৪ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৩০, ২০২৫, ১০:৫৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

টানা দুইমাস অপরিবর্তিত রাখার পর লিটারপ্রতি ১ টাকা কমিয়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ডিজেল ও কেরোসিন ১০৫ থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ১২৬ থেকে ১২৫ টাকা ও পেট্রোল ১২২ থেকে কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আগামীকাল বৃহস্পতিবার (১ মে) থেকে কার্যকর হবে।

সবশেষ গত ফেব্রুয়ারি মাসে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি এক টাকা বাড়ানো হয়েছিল। এরপর মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখে সরকার। এবার লিটারপ্রতি ১ টাকা দাম কমান হলো।

উল্লেখ্য, গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু হয়। সেই থেকে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করে আসছিল সরকার।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com